sandhansp.blogspot.com আর্থিং এর কাজ কি ? আর্থিং অর্থ হচ্ছে নিরপেক্ষ । অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ও মানুষকে রক্ষা করতে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু অখবা মেটাল নির্মিত বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে । ***আর্থিং এর প্রয়োজনীয়তা : ১ । ত্রুটির সময় কারেন্ট কে মাটিতে যাতে নিরাপদে প্রেরণ করা , যাতে রক্ষন যন্ত্র বা নিরাপত্তা যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ সার্কিট কে বিছিন্ন করতে পারে । ২ । সিস্টেমের যে কোন অংশে বিভব যেন মাটির তুলনায় একটি নির্দিষ্টমানে থাকে , তার ব্যবস্থা করা । ৩ । ত্রুটির সময় যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপদজনক পর্যায় না পৌছায় তা নিশ্চিত করা । ***আর্থ – বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরন থ্রি ফেজ ফ্যোর ওয়্যার সিস্টেমের নিউট্রাল ওয়্যারকে মাটির সাথে যথাযথভাবে সংযুক্ত করাকে আর্থিং বলা হয় । নিউট্রাল - ফেজ লাইনের বিপরীত পরিবাহি ওয়্যারকে নিউট্রাল বলে ...
Comments
Post a Comment